Goddestination

Al-Ghaashiya

আল-গাশিয়াহ

আচমকা ঘটনা

26 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 هَلۡ أَتَىٰكَ حَدِیثُ ٱلۡغَـٰشِیَةِ

    হাল আতিয়াকা হাদিস আল-গাশিয়াহ

    আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

  2. 2 وُجُوهࣱ یَوۡمَىِٕذٍ خَـٰشِعَةٌ

    ওজুহ ইয়াওমাইযিন খাশিয়াহ

    অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

  3. 3 عَامِلَةࣱ نَّاصِبَةࣱ

    আমিলা নাসিবাহ

    ক্লিষ্ট, ক্লান্ত।

  4. 4 تَصۡلَىٰ نَارًا حَامِیَةࣰ

    তাসলা নারা হামিয়াহ

    তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

  5. 5 تُسۡقَىٰ مِنۡ عَیۡنٍ ءَانِیَةࣲ

    তুসকা আইন আনিয়া

    তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

  6. 6 لَّیۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِیعࣲ

    লাইসা লাহুম টাম ইল্লা মিন জরিয়

    কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

  7. 7 لَّا یُسۡمِنُ وَلَا یُغۡنِی مِن جُوعࣲ

    লা ইউসমিনু ইউগ্নী মিন জু

    এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

  8. 8 وُجُوهࣱ یَوۡمَىِٕذࣲ نَّاعِمَةࣱ

    ওজুহ ইয়াওমাইযি নাইমা

    অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

  9. 9 لِّسَعۡیِهَا رَاضِیَةࣱ

    লিসআইহা

    তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

  10. 10 فِی جَنَّةٍ عَالِیَةࣲ

    ফেই জান্নাত আলিয়া

    তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

  11. 11 لَّا تَسۡمَعُ فِیهَا لَـٰغِیَةࣰ

    লা তাসমাউ ফিহা লাগিয়া

    তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

  12. 12 فِیهَا عَیۡنࣱ جَارِیَةࣱ

    ফিহা আইন জারিয়া

    তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

  13. 13 فِیهَا سُرُرࣱ مَّرۡفُوعَةࣱ

    ফিহা সুরুর মারফুআহুং

    তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

  14. 14 وَأَكۡوَابࣱ مَّوۡضُوعَةࣱ

    ওয়া আকওয়াবুন মাউযুআহ

    এবং সংরক্ষিত পানপাত্র

  15. 15 وَنَمَارِقُ مَصۡفُوفَةࣱ

    ওয়ানামারিকু মাসফুফাহ

    এবং সারি সারি গালিচা

  16. 16 وَزَرَابِیُّ مَبۡثُوثَةٌ

    ওয়াজ়ারাবিয়্যু মাবছুছাহ

    এবং বিস্তৃত বিছানো কার্পেট।

  17. 17 أَفَلَا یَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَیۡفَ خُلِقَتۡ

    আ-ফা-লা ইয়ানজুরুন ইলাই আল-ইবিলি কাইফা খুলিকাত

    তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

  18. 18 وَإِلَى ٱلسَّمَاۤءِ كَیۡفَ رُفِعَتۡ

    ওয়া ইলা আস-সামা কাইফা রুফিয়াত

    এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

  19. 19 وَإِلَى ٱلۡجِبَالِ كَیۡفَ نُصِبَتۡ

    ওয়া ইলা আল-জিবাল কাইফা নুসিবাত

    এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

  20. 20 وَإِلَى ٱلۡأَرۡضِ كَیۡفَ سُطِحَتۡ

    ওয়া ইলা আল-আরদি কাইফা সুতেহাত

    এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

  21. 21 فَذَكِّرۡ إِنَّمَاۤ أَنتَ مُذَكِّرࣱ

    ফাযক্কির ইন্নামা আন্তা মুযাক্কির

    অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

  22. 22 لَّسۡتَ عَلَیۡهِم بِمُصَیۡطِرٍ

    লাস্ত বিমুছয়্টির

    আপনি তাদের শাসক নন,

  23. 23 إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

    ইল্লা ম্যান তাওয়াল্লা ওয়া কাফারা

    কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

  24. 24 فَیُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

    ফায়ুআজ্জিবু আল্লাহ আল-আজাব আল-আকবার

    আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

  25. 25 إِنَّ إِلَیۡنَاۤ إِیَابَهُمۡ

    ইন্না ইলাইনা ইয়াবাহুম

    নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

  26. 26 ثُمَّ إِنَّ عَلَیۡنَا حِسَابَهُم

    থুম্ম ইন্না আলাইনা হিসাবাহুম

    অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

This surah in other languages