Goddestination

Al-A'laa

আল-আ'লা

সর্বোচ্চ

19 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى

    সাব্বিহ ইসম রব্বিক আল আ'লা

    আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

  2. 2 ٱلَّذِی خَلَقَ فَسَوَّىٰ

    আল্লাজী খালাকা ফাসাওয়া

    যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

  3. 3 وَٱلَّذِی قَدَّرَ فَهَدَىٰ

    ওয়াল্লাজি কাদ্দারা ফাহাদিয়া

    এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

  4. 4 وَٱلَّذِیۤ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ

    আখরাজ আল-মার'আ

    এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

  5. 5 فَجَعَلَهُۥ غُثَاۤءً أَحۡوَىٰ

    ফাজআলুহু গুসাআ আহওয়া

    অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

  6. 6 سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰۤ

    সানুকরিইকু ফালা তানসা

    আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

  7. 7 إِلَّا مَا شَاۤءَ ٱللَّهُۚ إِنَّهُۥ یَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا یَخۡفَىٰ

    ইল্লা শা ইন্নাহু ইয়ালামু আল-জাহরা ওয়া ইয়াখফা

    আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

  8. 8 وَنُیَسِّرُكَ لِلۡیُسۡرَىٰ

    ওয়া-নু-ইয়াস-সির-কা লিল ইয়ুসরা

    আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

  9. 9 فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ

    ফাযক্কির ইন নাফাআতি আয-যিকরা

    উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

  10. 10 سَیَذَّكَّرُ مَن یَخۡشَىٰ

    সায়্যাজ্জাকারু ম্যান ইয়াখশা

    যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

  11. 11 وَیَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى

    ওয়ায়াতাজান্নাবুহা আল-আশকা

    আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

  12. 12 ٱلَّذِی یَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ

    আল্লাজী ইয়াসলা আন-নার আল-কুবরা

    সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

  13. 13 ثُمَّ لَا یَمُوتُ فِیهَا وَلَا یَحۡیَىٰ

    থুম্ম ইয়ামুতু ফিহা ইয়াহিয়া

    অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

  14. 14 قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ

    কদ আফলাহ ম্যান তাযাক্কা

    নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

  15. 15 وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

    ওয়াযাকারা ইসম ফাসাল্লা

    এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

  16. 16 بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَیَوٰةَ ٱلدُّنۡیَا

    তু'ছিরুন আল-হায়াত দুনিয়া

    বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

  17. 17 وَٱلۡـَٔاخِرَةُ خَیۡرࣱ وَأَبۡقَىٰۤ

    ওয়াল আখিরাতু খয়র ওয়া আবকা

    অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

  18. 18 إِنَّ هَـٰذَا لَفِی ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ

    ইন্না হাযা লাফি আস-সুহুফি আল-উলা

    এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

  19. 19 صُحُفِ إِبۡرَ ٰ⁠هِیمَ وَمُوسَىٰ

    সুহুফি ইবরা বিশ্বাস হেইমা ওয়ামুসা

    ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

This surah in other languages