Goddestination

At-Taariq

আত-তারিক

রাতের আগন্তুক

17 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 وَٱلسَّمَاۤءِ وَٱلطَّارِقِ

    ওয়াস-সামা ওয়ালতারিক

    শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

  2. 2 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

    আদ্রাকা আত-তারিক

    আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

  3. 3 ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

    আন-নাজমু আস-সাকিব

    সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

  4. 4 إِن كُلُّ نَفۡسࣲ لَّمَّا عَلَیۡهَا حَافِظࣱ

    ইন কুল্লু নফস লাম্মা আলাইহা হাফিজ

    প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

  5. 5 فَلۡیَنظُرِ ٱلۡإِنسَـٰنُ مِمَّ خُلِقَ

    ফালইয়ানজুর আল-ইনসান মেম্মা খুলিকা

    অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

  6. 6 خُلِقَ مِن مَّاۤءࣲ دَافِقࣲ

    খুলিকা মিন মা দাফিক্বিন

    সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

  7. 7 یَخۡرُجُ مِنۢ بَیۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَاۤىِٕبِ

    ইয়াখরুজু বয়ন আস-সুল্বি ওয়াল-তারাইব

    এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

  8. 8 إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرࣱ

    ইন্নাহু আলা রজ্ইহি লাক্বাদির

    নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

  9. 9 یَوۡمَ تُبۡلَى ٱلسَّرَاۤىِٕرُ

    ইয়াওম তুবলা আস-সারাইরু

    যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

  10. 10 فَمَا لَهُۥ مِن قُوَّةࣲ وَلَا نَاصِرࣲ

    ফামা মিন কুওয়াতুন নাসির

    সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

  11. 11 وَٱلسَّمَاۤءِ ذَاتِ ٱلرَّجۡعِ

    ওয়াস-সামা যাত আররাজই

    শপথ চক্রশীল আকাশের

  12. 12 وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ

    ওয়াল আরদি যাত আস-সাদই

    এবং বিদারনশীল পৃথিবীর

  13. 13 إِنَّهُۥ لَقَوۡلࣱ فَصۡلࣱ

    ইন্নাহু লাকওল ফসল

    নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

  14. 14 وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

    ওয়া হুয়া বিল্হজ্লি

    এবং এটা উপহাস নয়।

  15. 15 إِنَّهُمۡ یَكِیدُونَ كَیۡدࣰا

    ইন্নাহুম জাকিদুন কাইদা

    তারা ভীষণ চক্রান্ত করে,

  16. 16 وَأَكِیدُ كَیۡدࣰا

    ওয়া কিদু কাইদা

    আর আমিও কৌশল করি।

  17. 17 فَمَهِّلِ ٱلۡكَـٰفِرِینَ أَمۡهِلۡهُمۡ رُوَیۡدَۢا

    ফামেহিলে আল-কাফিরীন আমহিলহুম রুয়ায়দা

    অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

This surah in other languages