Goddestination

Adh-Dhaariyat

আয-যারিয়াত

বিক্ষেপকারী বায়ু

60 ayahsMeccanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 وَٱلذَّ ٰ⁠رِیَـٰتِ ذَرۡوࣰا

    ওয়ালযা বিশ্বাস রেয়াত জারওয়া

    কসম ঝঞ্ঝাবায়ুর।

  2. 2 فَٱلۡحَـٰمِلَـٰتِ وِقۡرࣰا

    ফালহামিলাতি ওয়াকরা

    অতঃপর বোঝা বহনকারী মেঘের।

  3. 3 فَٱلۡجَـٰرِیَـٰتِ یُسۡرࣰا

    ফালজারিয়াত ইউসরা

    অতঃপর মৃদু চলমান জলযানের,

  4. 4 فَٱلۡمُقَسِّمَـٰتِ أَمۡرًا

    ফালমুকাসসিমাত আমরান

    অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,

  5. 5 إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقࣱ

    তুয়াদুনা লাসাদিক

    তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।

  6. 6 وَإِنَّ ٱلدِّینَ لَوَ ٰ⁠قِعࣱ

    ওয়া ইন্না আদ-দীন লাওয়া বিশ্বাস ক্বা

    ইনসাফ অবশ্যম্ভাবী।

  7. 7 وَٱلسَّمَاۤءِ ذَاتِ ٱلۡحُبُكِ

    ওয়াস-সামা যাত আল-হুবুকি

    পথবিশিষ্ট আকাশের কসম,

  8. 8 إِنَّكُمۡ لَفِی قَوۡلࣲ مُّخۡتَلِفࣲ

    লাফি কওল মুখতালিফ

    তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।

  9. 9 یُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ

    ইউফকু অনহু উফিক

    যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,

  10. 10 قُتِلَ ٱلۡخَرَّ ٰ⁠صُونَ

    কুতিলা আল-খাররা বিশ্বাস সুনা

    অনুমানকারীরা ধ্বংস হোক,

  11. 11 ٱلَّذِینَ هُمۡ فِی غَمۡرَةࣲ سَاهُونَ

    আল্লাজিনা হুম ফেই গমরা সাহুন

    যারা উদাসীন, ভ্রান্ত।

  12. 12 یَسۡـَٔلُونَ أَیَّانَ یَوۡمُ ٱلدِّینِ

    ইয়াসআলুনা আইয়্যান ইয়াওম আদ-দীন

    তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

  13. 13 یَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ یُفۡتَنُونَ

    ইয়াওম হুম আলাই আন-নার ইউফতানুনা

    যেদিন তারা অগ্নিতে পতিত হবে,

  14. 14 ذُوقُوا۟ فِتۡنَتَكُمۡ هَـٰذَا ٱلَّذِی كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ

    জুকু ফিতনাতুকুম হাযা আল্লাজী কুনতুম বেহি তাস্তাগিলুনা

    তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।

  15. 15 إِنَّ ٱلۡمُتَّقِینَ فِی جَنَّـٰتࣲ وَعُیُونٍ

    ইন্না আল-মুত্তাকিন ফেই ওয়া'ইউনিন

    খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।

  16. 16 ءَاخِذِینَ مَاۤ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُوا۟ قَبۡلَ ذَ ٰ⁠لِكَ مُحۡسِنِینَ

    আখিজিনা মা আতাহুম ইন্নাহুম কানু ক্বিবলা যা বিশ্বাস লেকা মুহসিনীন

    এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,

  17. 17 كَانُوا۟ قَلِیلࣰا مِّنَ ٱلَّیۡلِ مَا یَهۡجَعُونَ

    কানু কালীলান মিন আল-লাইল ইয়াহজাউন

    তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,

  18. 18 وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ یَسۡتَغۡفِرُونَ

    ওবেল আসহার হুম ইয়াস্তাগফিরুন

    রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,

  19. 19 وَفِیۤ أَمۡوَ ٰ⁠لِهِمۡ حَقࣱّ لِّلسَّاۤىِٕلِ وَٱلۡمَحۡرُومِ

    আমওয়া বিশ্বাস লেহিম হক্ক লিলসাইল ওয়াল মাহরুমি

    এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।

  20. 20 وَفِی ٱلۡأَرۡضِ ءَایَـٰتࣱ لِّلۡمُوقِنِینَ

    ভফি আল-আরদি আয়াত লিল মুকিনিন

    বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,

  21. 21 وَفِیۤ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ

    আ-ফা-লা তুবসিরুন

    এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?

  22. 22 وَفِی ٱلسَّمَاۤءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ

    ভফি আস-সামা রিয্কুকুম ওয়া তুয়াদুনা

    আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।

  23. 23 فَوَرَبِّ ٱلسَّمَاۤءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقࣱّ مِّثۡلَ مَاۤ أَنَّكُمۡ تَنطِقُونَ

    ফওয়ারাব্বি আস-সামা ওয়াল আরদি ইন্নাহু লাহাক্ব মিসল মা আন্নাকুম তানতিকুনা

    নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।

  24. 24 هَلۡ أَتَىٰكَ حَدِیثُ ضَیۡفِ إِبۡرَ ٰ⁠هِیمَ ٱلۡمُكۡرَمِینَ

    হাল আতিয়াকা হাদিস জয়ফ ইবরা বিশ্বাস হেইমা আল-মুকরামীন

    আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?

  25. 25 إِذۡ دَخَلُوا۟ عَلَیۡهِ فَقَالُوا۟ سَلَـٰمࣰاۖ قَالَ سَلَـٰمࣱ قَوۡمࣱ مُّنكَرُونَ

    ইয্ দাখালুয়া আলাইহি কালা সালাম কওম মুনকারুন

    যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।

  26. 26 فَرَاغَ إِلَىٰۤ أَهۡلِهِۦ فَجَاۤءَ بِعِجۡلࣲ سَمِینࣲ

    ফারাগা আহলিহি ফাজাআ বিজিল সামিনিন

    অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।

  27. 27 فَقَرَّبَهُۥۤ إِلَیۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ

    ফাক্কারবাহু কালা তা'কুলোন

    সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?

  28. 28 فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِیفَةࣰۖ قَالُوا۟ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَـٰمٍ عَلِیمࣲ

    ফাওজাস মিনহুম খাইফা তাখাফ ওয়া বাশশারুহু বেগুলাম

    অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।

  29. 29 فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِی صَرَّةࣲ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِیمࣱ

    ফাক্বালাতি ইমরাআতুহু ফেই সররাহ ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া কালাত ওজুজ অকিম

    অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।

  30. 30 قَالُوا۟ كَذَ ٰ⁠لِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِیمُ ٱلۡعَلِیمُ

    কাযা বিশ্বাস লেকে কালা রব্বুকি ইন্নাহু হুয়া আল-হাকীম আল-আলীমু

    তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

  31. 31 ۞ قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَیُّهَا ٱلۡمُرۡسَلُونَ

    কালা ফামা খাতবুকুম আইয়্যুহা আল-মুরসালুন

    ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?

  32. 32 قَالُوۤا۟ إِنَّاۤ أُرۡسِلۡنَاۤ إِلَىٰ قَوۡمࣲ مُّجۡرِمِینَ

    কালুয়া ইন্না উরসিলনা ইলাই মুজরিমীন

    তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,

  33. 33 لِنُرۡسِلَ عَلَیۡهِمۡ حِجَارَةࣰ مِّن طِینࣲ

    লেনুরসিল আলাইহিম হিজারাহ মিন টিন

    যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।

  34. 34 مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِینَ

    মুসাওওয়ামাহ এন্দা রব্বিক লিল মুসরিফিন

    যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।

  35. 35 فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِیهَا مِنَ ٱلۡمُؤۡمِنِینَ

    ফায়াখনাহ ম্যান কানা ফিহা মিন আল-মু'মিনীন

    অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।

  36. 36 فَمَا وَجَدۡنَا فِیهَا غَیۡرَ بَیۡتࣲ مِّنَ ٱلۡمُسۡلِمِینَ

    ফামা ওয়াজাদনা ফিহা গাইর বাইত মিন আল-মুসলিমীন

    এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।

  37. 37 وَتَرَكۡنَا فِیهَاۤ ءَایَةࣰ لِّلَّذِینَ یَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِیمَ

    ওয়া-তারাকনা আয়াত লিল্লাজিন ইয়াখাফুনা আল-আজাব আলীম

    যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।

  38. 38 وَفِی مُوسَىٰۤ إِذۡ أَرۡسَلۡنَـٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَـٰنࣲ مُّبِینࣲ

    ভফি মূসা ইয্ আরসেলনাহ ইলাই ফিরআউন বিসুলতান

    এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।

  39. 39 فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَـٰحِرٌ أَوۡ مَجۡنُونࣱ

    ফাতাওয়াল্লা বিরোকনিহি ওয়া কালা সাহির আও মাজনুন

    অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।

  40. 40 فَأَخَذۡنَـٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَـٰهُمۡ فِی ٱلۡیَمِّ وَهُوَ مُلِیمࣱ

    ফায়াখাযনাহ ওয়াজুনুদাহু ফানাবিজ়নাহুম ফেই আল-ইয়াম্মি ওয়াহুয়া মুলেইম

    অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।

  41. 41 وَفِی عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَیۡهِمُ ٱلرِّیحَ ٱلۡعَقِیمَ

    ভফি আদিন ইয্ আলাইহিমু আর-রীহ আল-আকীম

    এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।

  42. 42 مَا تَذَرُ مِن شَیۡءٍ أَتَتۡ عَلَیۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِیمِ

    তাযারু মিন শাই আতাত আলাইহি ইল্লা জা'আলাতহু কালরামীমি

    এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।

  43. 43 وَفِی ثَمُودَ إِذۡ قِیلَ لَهُمۡ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِینࣲ

    ভফি থামুদ ইয্ কিলা লাহুম তামাত্তাউ হাত্তা

    আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।

  44. 44 فَعَتَوۡا۟ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّـٰعِقَةُ وَهُمۡ یَنظُرُونَ

    ফাতাওয়া আমরি রব্বিহিম ফায়াখাযাতহুম আস-সাইক্বাহ ওয়াহুম ইয়ানজুরুন

    অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।

  45. 45 فَمَا ٱسۡتَطَـٰعُوا۟ مِن قِیَامࣲ وَمَا كَانُوا۟ مُنتَصِرِینَ

    ফামা ইসতাতাউ মিন কিয়াম ওয়া কানু মুনতাসিরিনা

    অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।

  46. 46 وَقَوۡمَ نُوحࣲ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُوا۟ قَوۡمࣰا فَـٰسِقِینَ

    ওয়া কাওম মিন ইন্নাহুম কানু কওমান ফাসিকিনা

    আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।

  47. 47 وَٱلسَّمَاۤءَ بَنَیۡنَـٰهَا بِأَیۡی۟دࣲ وَإِنَّا لَمُوسِعُونَ

    ওয়াস-সামা বনায়নাহা বেয়্যিদ ওয়া ইন্না লামুসিইউন

    আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।

  48. 48 وَٱلۡأَرۡضَ فَرَشۡنَـٰهَا فَنِعۡمَ ٱلۡمَـٰهِدُونَ

    ওয়াল আরদ ফারশনাহা ফানিম আল-মাহিদুন

    আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।

  49. 49 وَمِن كُلِّ شَیۡءٍ خَلَقۡنَا زَوۡجَیۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ

    ওমেন কুল্লি শাই খালাকনা জওজাইন লা'আলকুম তাযাক্কারূনা

    আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।

  50. 50 فَفِرُّوۤا۟ إِلَى ٱللَّهِۖ إِنِّی لَكُم مِّنۡهُ نَذِیرࣱ مُّبِینࣱ

    ফফির্রুয়া ইলাই ইন্নী নাজীর মুবীন

    অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।

  51. 51 وَلَا تَجۡعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَۖ إِنِّی لَكُم مِّنۡهُ نَذِیرࣱ مُّبِینࣱ

    তাজ্গালুয়া মা'আ আল্লাহ ইলাহান আখার ইন্নী নাজীর মুবীন

    তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।

  52. 52 كَذَ ٰ⁠لِكَ مَاۤ أَتَى ٱلَّذِینَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ

    কাযা বিশ্বাস লেকা মা আতা আল্লাজিনা মিন মিন রাসূলিন ইল্লা শাহির আও মাজনুন

    এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।

  53. 53 أَتَوَاصَوۡا۟ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمࣱ طَاغُونَ

    আতাওয়াসাওয়া হুম কওম টাগুন

    তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।

  54. 54 فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَاۤ أَنتَ بِمَلُومࣲ

    ফাতাওয়াল্লা আনহুম আন্তা বেমালুম

    অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।

  55. 55 وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِینَ

    ওয়াযাক্কির ফাইন্না আয-যিকরা তানফাউ আল-মু'মিনীন

    এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।

  56. 56 وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِیَعۡبُدُونِ

    ওয়া খালাকতু আল-জিন্ন ওয়াল-ইন্সা ইল্লা লেয়াবুদুন

    আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।

  57. 57 مَاۤ أُرِیدُ مِنۡهُم مِّن رِّزۡقࣲ وَمَاۤ أُرِیدُ أَن یُطۡعِمُونِ

    মা উরিদু মিন রিজ্ক উরিদু আন ইউতিমুন

    আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।

  58. 58 إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِینُ

    ইন্না আল্লাহ হুয়া আর-রাযযাকু জু আল-কুওয়াতি আল-মাতীন

    আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।

  59. 59 فَإِنَّ لِلَّذِینَ ظَلَمُوا۟ ذَنُوبࣰا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَـٰبِهِمۡ فَلَا یَسۡتَعۡجِلُونِ

    ফাইন্না লিল্লাজিনা জালামু জানুবান মিসল জানুবি আসহাবিহিম ফালা ইয়াসতাআজিলুন

    অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।

  60. 60 فَوَیۡلࣱ لِّلَّذِینَ كَفَرُوا۟ مِن یَوۡمِهِمُ ٱلَّذِی یُوعَدُونَ

    ফাওয়াইল লিল্লাজিন কাফারুয়া মিন ইয়াওমিহিম আল্লাজী ইয়োয়াদুনা

    অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।

This surah in other languages