At-Takwir
আত-তাকভীর
সূর্য অন্ধকারাচ্ছন্ন করা
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
ইজা আশ-শামসু কুওয়িরাত
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
- 2 وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
ওয়া ইযা আন-নুজুম ইনকাদারাত
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
- 3 وَإِذَا ٱلۡجِبَالُ سُیِّرَتۡ
ওয়া ইযা আল-জিবালু সুয়্যিরাত
যখন পর্বতমালা অপসারিত হবে,
- 4 وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
ওয়া ইযা আল-ইশারু উত্তিলাত
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
- 5 وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
ওয়া ইযা আল উহুশু হুশিরাত
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
- 6 وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
ওয়া ইযা আল-বিহারু সুজ্জিরাত
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
- 7 وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
ওয়া ইযা আন-নুফুস জুওজ্জাত
যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
- 8 وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُىِٕلَتۡ
ওয়া ইযা আল মাউদাতু সুইলাত
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
- 9 بِأَیِّ ذَنۢبࣲ قُتِلَتۡ
বেয়াই জনব কুতিলাত
কি অপরাধে তাকে হত্য করা হল?
- 10 وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
ওয়া ইযা আল-সুহুফ নুশিরাত
যখন আমলনামা খোলা হবে,
- 11 وَإِذَا ٱلسَّمَاۤءُ كُشِطَتۡ
ওয়া ইযা আস-সামাউ কুশিতাত
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
- 12 وَإِذَا ٱلۡجَحِیمُ سُعِّرَتۡ
ওয়া ইযা আল-জাহিম সুইরাত
যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
- 13 وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
ওয়া ইযা আল জান্নাতু উজলিফাত
এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
- 14 عَلِمَتۡ نَفۡسࣱ مَّاۤ أَحۡضَرَتۡ
আলিমাত আহযারাত
তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
- 15 فَلَاۤ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
উকসিমু বিলখুনসি
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
- 16 ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
আল-জাওয়ারি আল-কুননাস
চলমান হয় ও অদৃশ্য হয়,
- 17 وَٱلَّیۡلِ إِذَا عَسۡعَسَ
ওয়াল্লাইল ইজা অস'আস
শপথ নিশাবসান ও
- 18 وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
ওয়াস-সু-বিহ ইজা তানাফফাসা
প্রভাত আগমন কালের,
- 19 إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولࣲ كَرِیمࣲ
ইন্নাহু লাকওল করীম
নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
- 20 ذِی قُوَّةٍ عِندَ ذِی ٱلۡعَرۡشِ مَكِینࣲ
জি কুওয়াতিন এন্দা জি আল-আরশ মাকীন
যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
- 21 مُّطَاعࣲ ثَمَّ أَمِینࣲ
মুতাএন থাম্ম আমীন
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
- 22 وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونࣲ
ওয়া সাহিবুকুম বে মেজনুন
এবং তোমাদের সাথী পাগল নন।
- 23 وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِینِ
ওয়া-লাকদ রাহু বেলউফুকি আল-মুবীন
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
- 24 وَمَا هُوَ عَلَى ٱلۡغَیۡبِ بِضَنِینࣲ
ওয়া হুয়া আলাই আল-গাইবি বিজনীন
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
- 25 وَمَا هُوَ بِقَوۡلِ شَیۡطَـٰنࣲ رَّجِیمࣲ
ওয়া হুয়া বিকওলি শয়তান রজীম
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
- 26 فَأَیۡنَ تَذۡهَبُونَ
ফায়না তায্হাবূন
অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
- 27 إِنۡ هُوَ إِلَّا ذِكۡرࣱ لِّلۡعَـٰلَمِینَ
হুয়া ইল্লা জিকর লিলআলামীন
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
- 28 لِمَن شَاۤءَ مِنكُمۡ أَن یَسۡتَقِیمَ
শা মিনকুম আন ইয়াসতাকীমা
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
- 29 وَمَا تَشَاۤءُونَ إِلَّاۤ أَن یَشَاۤءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَـٰلَمِینَ
ওয়া তাশাউনা আন ইয়াশা আল্লাহ রব্বু আল-আলামীন
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
This surah in other languages
- বাংলা আত-তাকভীর
- Bosanski Et-Tekvir
- Нохчийн Ат-Таквир
- Deutsch At-Takwir
- English At-Takweer
- Español At-Takwir
- فارسی تکویر
- Français At-Takwīr
- Hausa At-Takwiir
- עברית א-תכוויר
- हिन्दी अत-तक्वीर
- Bahasa Indonesia At-Takwir
- 日本語 アッ=タクウィール
- 한국어 앗-타크위르
- کوردی تەکویر
- Bahasa Melayu At-Takwir
- Nederlands At-Takwier
- پنجابی التکویر
- ਪੰਜਾਬੀ ਅਤ-ਤਕਵੀਰ
- Português At-Takwir
- Русский Ат-Таквир
- Soomaaliga At-Takwiir
- Shqip At-Takwir
- Kiswahili At-Takwiir
- தமிழ் அத்தக்வீர்
- ไทย อัต-ตักวีร
- Türkçe Et-Tekvîr
- اردو التکویر
- Oʻzbek Ат-Таквир
- 中文 塔克维尔