Al-Jumu'a
আল-জুমুআহ
শুক্রবার
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 یُسَبِّحُ لِلَّهِ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰتِ وَمَا فِی ٱلۡأَرۡضِ ٱلۡمَلِكِ ٱلۡقُدُّوسِ ٱلۡعَزِیزِ ٱلۡحَكِیمِ
ইউসাব্বিহু লিল্লাহিহ ফেই আস-সামাওয়া বিশ্বাস তে ওয়া ফেই আল-আরদি আল-মালিক আল-কুদদুস আল-আজিজ আল-হাকীমি
রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যা কিছু আছে নভোমন্ডলে ও যা কিছু আছে ভূমন্ডলে।
- 2 هُوَ ٱلَّذِی بَعَثَ فِی ٱلۡأُمِّیِّـۧنَ رَسُولࣰا مِّنۡهُمۡ یَتۡلُوا۟ عَلَیۡهِمۡ ءَایَـٰتِهِۦ وَیُزَكِّیهِمۡ وَیُعَلِّمُهُمُ ٱلۡكِتَـٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبۡلُ لَفِی ضَلَـٰلࣲ مُّبِینࣲ
হুয়া আল্লাজী বাআছা ফেই আল-উম্মিয়্যিন রাসুলান মিনহুম ইয়াতলুয়া আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউয়াল্লিমুহুম আল কিতাব ওয়াল-হিকমাত ওয়া-ইন কানু মিন কাবলু লাফি জালালীন
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।
- 3 وَءَاخَرِینَ مِنۡهُمۡ لَمَّا یَلۡحَقُوا۟ بِهِمۡۚ وَهُوَ ٱلۡعَزِیزُ ٱلۡحَكِیمُ
ওয়া আখিরিন মিনহুম লাম্মা ইয়ালহাকূ ওয়াহুয়া আল-আজিজ আল-হাকীম
এই রসূল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্যে, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
- 4 ذَ ٰلِكَ فَضۡلُ ٱللَّهِ یُؤۡتِیهِ مَن یَشَاۤءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِیمِ
যা বিশ্বাস লেকা ফাজল আল্লাহ ইউ'তিহি ম্যান ওয়াল্লাহু জু আল-ফাদলি আল-আযীম
এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহাকৃপাশীল।
- 5 مَثَلُ ٱلَّذِینَ حُمِّلُوا۟ ٱلتَّوۡرَىٰةَ ثُمَّ لَمۡ یَحۡمِلُوهَا كَمَثَلِ ٱلۡحِمَارِ یَحۡمِلُ أَسۡفَارَۢاۚ بِئۡسَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِینَ كَذَّبُوا۟ بِـَٔایَـٰتِ ٱللَّهِۚ وَٱللَّهُ لَا یَهۡدِی ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِینَ
মাসাল আল্লাজিনা হুম্মিলুয়া আত-তাওরাত থুম্ম লম ইয়াহমিলুহা কামাসালি আল-হিমারি ইয়াহমিলু আসফারা বেসা মাসাল আল-কাওমি আল্লাজিনা কাযযাবু বেয়ায়াতি ওয়াল্লাহু আল-কাওম আল-জ্বালিমিন
যাদেরকে তওরাত দেয়া হয়েছিল, অতঃপর তারা তার অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা, যে পুস্তক বহন করে, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে, তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।
- 6 قُلۡ یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ هَادُوۤا۟ إِن زَعَمۡتُمۡ أَنَّكُمۡ أَوۡلِیَاۤءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُا۟ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَـٰدِقِینَ
কুল ইয়া আইয়্যুহা আল্লাজিনা হাদুয়া ইন জ়া'আমতুম আন্নাকুম আওলিয়া লিল্লাহিহ মিন দুনে আন-নাস ফাতান্নাউ আল মাউত ইন সাদিকীন
বলুন হে ইহুদীগণ, যদি তোমরা দাবী কর যে, তোমরাই আল্লাহর বন্ধু-অন্য কোন মানব নয়, তবে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা সত্যবাদী হও।
- 7 وَلَا یَتَمَنَّوۡنَهُۥۤ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَیۡدِیهِمۡۚ وَٱللَّهُ عَلِیمُۢ بِٱلظَّـٰلِمِینَ
ইয়াতামান্নাওহু আবাদা বিমা কাদ্দামাত ওয়াল্লাহু আলীম বিল্যালিমীন
তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনও মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন।
- 8 قُلۡ إِنَّ ٱلۡمَوۡتَ ٱلَّذِی تَفِرُّونَ مِنۡهُ فَإِنَّهُۥ مُلَـٰقِیكُمۡۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَـٰلِمِ ٱلۡغَیۡبِ وَٱلشَّهَـٰدَةِ فَیُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
কুল ইন্না আল মাউত আল্লাজী তাফিরুনা মিনহু ফা-ইন্নাহু মুলাকিকুম থুম্ম তুরদ্দুনা ইলাই আলিম আল-গাইবি ওয়াশ শাহাদাত ফাইউনাব্বিয়ুকুম বিমা তামালূন
বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে।
- 9 یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوۤا۟ إِذَا نُودِیَ لِلصَّلَوٰةِ مِن یَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡا۟ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلۡبَیۡعَۚ ذَ ٰلِكُمۡ خَیۡرࣱ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
ইয়া আইয়্যুহা আল্লাজিনা ইজা নুদিয়া লিল-সালাওয়াতি মিন ইয়াওম আল জুমুআহ ফাস্ওয়া ইলাই যিকরি আল্লাহ ওয়াযারু আল বাইয়া যা বিশ্বাস লেকুম খয়র লাকুম ইন তা'লামুনা
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
- 10 فَإِذَا قُضِیَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِی ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُوا۟ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُوا۟ ٱللَّهَ كَثِیرࣰا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ
ফেইযা কুজিয়াত আস-সালাত ফানতাশিরু ফেই আল-আরদি ওয়াবতেগু মিন ফাজলি আল্লাহ ওয়াজকুরু আল্লাহ লালাকুম তুফলিহুন
অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।
- 11 وَإِذَا رَأَوۡا۟ تِجَـٰرَةً أَوۡ لَهۡوًا ٱنفَضُّوۤا۟ إِلَیۡهَا وَتَرَكُوكَ قَاۤىِٕمࣰاۚ قُلۡ مَا عِندَ ٱللَّهِ خَیۡرࣱ مِّنَ ٱللَّهۡوِ وَمِنَ ٱلتِّجَـٰرَةِۚ وَٱللَّهُ خَیۡرُ ٱلرَّ ٰزِقِینَ
ওয়া ইযা রাওয়া তেজারাতান আও লাহওয়ান ইনফাজ্জু ইলাইহা ওয়াতারুকুকা কায়িম কুল এন্দা আল্লাহ খয়র মিন আল্লাহু ওমেন আত-তিজারাহ ওয়াল্লাহু খয়র আর-রাহ বিশ্বাস জেকিনা
তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহর কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা।
This surah in other languages
- বাংলা আল-জুমুআহ
- Bosanski El-Džuma
- Нохчийн Аль-Джумга
- Deutsch Al-Dschumuʿa
- English Al-Jumu'ah
- Español Al-Jumu'a
- فارسی جُمعه
- Français Al-Jumu'ah
- עברית אל-ג'ומעה
- हिन्दी अल-जुमुआ
- Bahasa Indonesia Al-Jumu'ah
- 日本語 アル・ジュムア
- 한국어 알 줌아
- کوردی Cume
- Bahasa Melayu Al-Jumu'ah
- Nederlands Al-Jumu'ah
- پنجابی الجمعہ
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਜੁਮੁਆ
- پښتو الجمعه
- Português Al-Jumu'ah
- Русский Аль-Джум'а
- Soomaaliga Al-Jumu'ah
- Shqip Xhuma
- Kiswahili Al-Jumuaa
- ไทย อัล-ญุมุอะฮ์
- Türkçe Cumua
- اردو الجمعہ
- Oʻzbek Ал-Жумъа
- 中文 主麻