Nooh
নূহ
নূহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম
- 1 إِنَّاۤ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦۤ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن یَأۡتِیَهُمۡ عَذَابٌ أَلِیمࣱ
ইন্না নূহ ইলাই কওমিহি আনযির কওমাক মিন কাবলি আন ইয়াতিয়াহুম আজাব আলীম
আমি নূহকে প্রেরণ করেছিলাম তাঁর সম্প্রদায়ের প্রতি একথা বলেঃ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি মর্মন্তদ শাস্তি আসার আগে।
- 2 قَالَ یَـٰقَوۡمِ إِنِّی لَكُمۡ نَذِیرࣱ مُّبِینٌ
কালা ইয়া কওমি ইন্নী লাকুম নাজীর মুবীন
সে বলল, হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্যে স্পষ্ট সতর্ককারী।
- 3 أَنِ ٱعۡبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِیعُونِ
আনি ইবুদু আল্লাহ ওয়াত্তাকুহু ওয়া তি উনি
এ বিষয়ে যে, তোমরা আল্লাহ তা’আলার এবাদত কর, তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
- 4 یَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَیُؤَخِّرۡكُمۡ إِلَىٰۤ أَجَلࣲ مُّسَمًّىۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَاۤءَ لَا یُؤَخَّرُۚ لَوۡ كُنتُمۡ تَعۡلَمُونَ
ইয়াগফির মিন জুনুবিকুম ওয়া ইউয়াখখিরকুম আজাল মুসাম্মান ইন্না আজালা আল্লাহ ইজা জা ইয়োয়াখখারু লাও তা'লামুনা
আল্লাহ তা’আলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয় আল্লাহ তা’আলার নির্দিষ্টকাল যখন হবে, তখন অবকাশ দেয়া হবে না, যদি তোমরা তা জানতে!
- 5 قَالَ رَبِّ إِنِّی دَعَوۡتُ قَوۡمِی لَیۡلࣰا وَنَهَارࣰا
কালা রব্বি ইন্নী দাওয়াত কওমি লাইলান ওয়ানাহারা
সে বললঃ হে আমার পালনকর্তা! আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি;
- 6 فَلَمۡ یَزِدۡهُمۡ دُعَاۤءِیۤ إِلَّا فِرَارࣰا
ফালাম ইয়াযিদহুম দোয়া-ই ইল্লা ফিরারান
কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে।
- 7 وَإِنِّی كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوۤا۟ أَصَـٰبِعَهُمۡ فِیۤ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡا۟ ثِیَابَهُمۡ وَأَصَرُّوا۟ وَٱسۡتَكۡبَرُوا۟ ٱسۡتِكۡبَارࣰا
ওয়া ইন্নি কুল্লামা দাউওতুহুম লেগফির লাহুম জাআলুয়া আসাবিয়াহুম আযানিহিম ওয়াস্তাগ্শাওয়া ছিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান
আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে অঙ্গুলি দিয়েছে, মুখমন্ডল বস্ত্রাবৃত করেছে, জেদ করেছে এবং খুব ঔদ্ধত্য প্রদর্শন করেছে।
- 8 ثُمَّ إِنِّی دَعَوۡتُهُمۡ جِهَارࣰا
থুম্ম ইন্নী দাউওতুহুম জেহার
অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি,
- 9 ثُمَّ إِنِّیۤ أَعۡلَنتُ لَهُمۡ وَأَسۡرَرۡتُ لَهُمۡ إِسۡرَارࣰا
থুম্ম আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারান
অতঃপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি।
- 10 فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُوا۟ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارࣰا
ফাকুলত ইস্তাগফিরু রব্বুকুম ইন্নাহু কানা গাফফারান
অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।
- 11 یُرۡسِلِ ٱلسَّمَاۤءَ عَلَیۡكُم مِّدۡرَارࣰا
ইউরসিল আস-সামা মিদরারান
তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন,
- 12 وَیُمۡدِدۡكُم بِأَمۡوَ ٰلࣲ وَبَنِینَ وَیَجۡعَل لَّكُمۡ جَنَّـٰتࣲ وَیَجۡعَل لَّكُمۡ أَنۡهَـٰرࣰا
ওয়াইউমদিদকুম বেআমুয়া বিশ্বাস লঁ ওয়াবনিনা ওয়াজাল লাকুম ওয়াজাল লাকুম আনহার
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।
- 13 مَّا لَكُمۡ لَا تَرۡجُونَ لِلَّهِ وَقَارࣰا
মা লাকুম তর্জুন লিল্লাহিহ ওয়াকারান
তোমাদের কি হল যে, তোমরা আল্লাহ তা’আলার শ্রেষ্টত্ব আশা করছ না।
- 14 وَقَدۡ خَلَقَكُمۡ أَطۡوَارًا
ওয়াকিদ খালাকাকুম আতওয়ারান
অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমে সৃষ্টি করেছেন।
- 15 أَلَمۡ تَرَوۡا۟ كَیۡفَ خَلَقَ ٱللَّهُ سَبۡعَ سَمَـٰوَ ٰتࣲ طِبَاقࣰا
আলাম তরুয়া কাইফা খালাকা আল্লাহ সাবআ সামাউয়া বিশ্বাস তে তিবাকান
তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন।
- 16 وَجَعَلَ ٱلۡقَمَرَ فِیهِنَّ نُورࣰا وَجَعَلَ ٱلشَّمۡسَ سِرَاجࣰا
ওয়া জালা আল-কামার ফেহিন্ন নুরান ওয়া জালা আশ-শামস সিরাজান
এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপরূপে।
- 17 وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتࣰا
ওয়াল্লাহু আনবাতাকুম মিন আল-আরদি নাবাতান
আল্লাহ তা’আলা তোমাদেরকে মৃত্তিকা থেকে উদগত করেছেন।
- 18 ثُمَّ یُعِیدُكُمۡ فِیهَا وَیُخۡرِجُكُمۡ إِخۡرَاجࣰا
থুম্ম ইউইদুকুম ফিহা ওয়াইয়ুখরিজুকুম ইখরাজান
অতঃপর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার পুনরুত্থিত করবেন।
- 19 وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطࣰا
ওয়াল্লাহু জালা লাকুমু আল-আরদ বেসাতান
আল্লাহ তা’আলা তোমাদের জন্যে ভূমিকে করেছেন বিছানা।
- 20 لِّتَسۡلُكُوا۟ مِنۡهَا سُبُلࣰا فِجَاجࣰا
লিতাসলুকুয়া মিনহা সুবুলান ফেজাজাহ
যাতে তোমরা চলাফেরা কর প্রশস্ত পথে।
- 21 قَالَ نُوحࣱ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِی وَٱتَّبَعُوا۟ مَن لَّمۡ یَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥۤ إِلَّا خَسَارࣰا
কালা নূহ রব্বি ইন্নাহুম আসাওনি ওয়াত্তাবাউ ম্যান লাম ইয়াযদুহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারান
নূহ বললঃ হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে, যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল তার ক্ষতিই বৃদ্ধি করছে।
- 22 وَمَكَرُوا۟ مَكۡرࣰا كُبَّارࣰا
ওয়া-মাক-রু মাকরান কুব্বারান
আর তারা ভয়ানক চক্রান্ত করছে।
- 23 وَقَالُوا۟ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدࣰّا وَلَا سُوَاعࣰا وَلَا یَغُوثَ وَیَعُوقَ وَنَسۡرࣰا
ওয়া ক্বালূ তাযুরুন্না আলিহাতাকুম তাযুরুন্না ওয়াদ্দা সুওয়া'আন ইয়াগুছা ওয়া'ইয়ুক ওয়ানাসরান
তারা বলছেঃ তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে।
- 24 وَقَدۡ أَضَلُّوا۟ كَثِیرࣰاۖ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِینَ إِلَّا ضَلَـٰلࣰا
ওয়াকিদ আদাল্লু কাছীরান টাজেদ আল-জ্বালিমিন ইল্লা দলাল
অথচ তারা অনেককে পথভ্রষ্ট করেছে। অতএব আপনি জালেমদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দিন।
- 25 مِّمَّا خَطِیۤـَٔـٰتِهِمۡ أُغۡرِقُوا۟ فَأُدۡخِلُوا۟ نَارࣰا فَلَمۡ یَجِدُوا۟ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارࣰا
মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফুদ্হিলু নারান ফালাম ইয়াজিদুয়া মিন দুনে আল্লাহ আনসার
তাদের গোনাহসমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে। অতঃপর তারা আল্লাহ তা’আলা ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি।
- 26 وَقَالَ نُوحࣱ رَّبِّ لَا تَذَرۡ عَلَى ٱلۡأَرۡضِ مِنَ ٱلۡكَـٰفِرِینَ دَیَّارًا
ওয়া কালা নূহ রব্বি তাযার আলাই আল-আরদি মিন আল-কাফিরীন দাইয়ারান
নূহ আরও বললঃ হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না।
- 27 إِنَّكَ إِن تَذَرۡهُمۡ یُضِلُّوا۟ عِبَادَكَ وَلَا یَلِدُوۤا۟ إِلَّا فَاجِرࣰا كَفَّارࣰا
ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাক ইয়েলেদুয়া ইল্লা ফাজির কাফফারা
যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফের।
- 28 رَّبِّ ٱغۡفِرۡ لِی وَلِوَ ٰلِدَیَّ وَلِمَن دَخَلَ بَیۡتِیَ مُؤۡمِنࣰا وَلِلۡمُؤۡمِنِینَ وَٱلۡمُؤۡمِنَـٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِینَ إِلَّا تَبَارَۢا
রব্বি ইগফির লেই বলবা বিশ্বাস লেদয়্য ওয়ালেমান দাখালা বেইতিয়া মুমিনান ওয়ালিল মু'মিনিনা টাজেদ আল-জ্বালিমিন ইল্লা তাবারাআ
হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।
This surah in other languages
- বাংলা নূহ
- Bosanski Nuh
- Нохчийн Нухь
- Deutsch Nuh
- English Nuh
- Español Nuh
- فارسی نوح
- Français Noûh
- Hausa Nuhu
- עברית נוּח
- हिन्दी नूह
- Bahasa Indonesia Nuh
- 日本語 ノーフ
- 한국어 누흐
- کوردی Nûh
- Bahasa Melayu Nuh
- Nederlands Noeh
- پنجابی نُوح
- پښتو نوح
- Português Nuh
- Русский Нух
- Soomaaliga Nuuux
- Shqip Nuhu
- Kiswahili Nuhu
- தமிழ் நூஹ்
- ไทย นูห์
- Türkçe Nuh
- اردو نوح
- Oʻzbek Нуҳ
- 中文 努哈