Goddestination

Al-Insaan

আল-ইনসান

মানুষ

31 ayahsMedinanবাংলা

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

বিস্মি আল্লাহ আর-রহমান আর-রহীম

  1. 1 هَلۡ أَتَىٰ عَلَى ٱلۡإِنسَـٰنِ حِینࣱ مِّنَ ٱلدَّهۡرِ لَمۡ یَكُن شَیۡـࣰٔا مَّذۡكُورًا

    হাল আতা আলাই আল-ইনসান হাইন মিন আদ-দাহর লম ইয়াকুন মাজকুরান

    মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।

  2. 2 إِنَّا خَلَقۡنَا ٱلۡإِنسَـٰنَ مِن نُّطۡفَةٍ أَمۡشَاجࣲ نَّبۡتَلِیهِ فَجَعَلۡنَـٰهُ سَمِیعَۢا بَصِیرًا

    খালাকনা আল-ইনসান মিন নুতফা আমশাজ নাবতালিহি ফা-জা-লনা-হু সামীআ বসীরান

    আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।

  3. 3 إِنَّا هَدَیۡنَـٰهُ ٱلسَّبِیلَ إِمَّا شَاكِرࣰا وَإِمَّا كَفُورًا

    হাদাইনা আস-সাবীল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কফুরান

    আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়।

  4. 4 إِنَّاۤ أَعۡتَدۡنَا لِلۡكَـٰفِرِینَ سَلَـٰسِلَا۟ وَأَغۡلَـٰلࣰا وَسَعِیرًا

    ইন্না আ'তেদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আঘলালান ওয়াসাইরান

    আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।

  5. 5 إِنَّ ٱلۡأَبۡرَارَ یَشۡرَبُونَ مِن كَأۡسࣲ كَانَ مِزَاجُهَا كَافُورًا

    ইন্না আল-আবরার ইয়াশরাবূন মিন কাস কানা মেজাজুহা কাফুর

    নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।

  6. 6 عَیۡنࣰا یَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ یُفَجِّرُونَهَا تَفۡجِیرࣰا

    আইনা জেশরাবু বেহা ইবাদু আল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরান

    এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা একে প্রবাহিত করবে।

  7. 7 یُوفُونَ بِٱلنَّذۡرِ وَیَخَافُونَ یَوۡمࣰا كَانَ شَرُّهُۥ مُسۡتَطِیرࣰا

    ইউফোন বিলনাযরি ভয়া খাফুনা ইয়াওমান কানা শররুহু মুস্তাতিরান

    তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।

  8. 8 وَیُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِینࣰا وَیَتِیمࣰا وَأَسِیرًا

    ওয়াইউতিমুনা আত-তা'আম আলা হুব্বিহি মিসকীন ওয়াইয়াতীমা ওয়াসিরান

    তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।

  9. 9 إِنَّمَا نُطۡعِمُكُمۡ لِوَجۡهِ ٱللَّهِ لَا نُرِیدُ مِنكُمۡ جَزَاۤءࣰ وَلَا شُكُورًا

    নুতিআমুকুম লেওয়াজহ আল্লাহ নুরিদু মিনকুম জাজা শুকুরান

    তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।

  10. 10 إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا یَوۡمًا عَبُوسࣰا قَمۡطَرِیرࣰا

    নাখাফু মিন রব্বিনা ইয়াওমা অবুসান কামতারীরান

    আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।

  11. 11 فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَ ٰ⁠لِكَ ٱلۡیَوۡمِ وَلَقَّىٰهُمۡ نَضۡرَةࣰ وَسُرُورࣰا

    ফাওয়াকিয়াহুমু আল্লাহ শরর যা বিশ্বাস লেকা আল-ইয়াওমি ওয়ালাক্কাহুম নাজরাহ ওয়াসুরুরান

    অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ।

  12. 12 وَجَزَىٰهُم بِمَا صَبَرُوا۟ جَنَّةࣰ وَحَرِیرࣰا

    ওয়াজায়াহুম বিমা সবরূ জান্নাত ওয়াহারীরান

    এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক।

  13. 13 مُّتَّكِـِٔینَ فِیهَا عَلَى ٱلۡأَرَاۤىِٕكِۖ لَا یَرَوۡنَ فِیهَا شَمۡسࣰا وَلَا زَمۡهَرِیرࣰا

    মুত্তাকিয়িনা ফিহা আলাই ইয়ারাওনা ফিহা শামসান জামহিরীর

    তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।

  14. 14 وَدَانِیَةً عَلَیۡهِمۡ ظِلَـٰلُهَا وَذُلِّلَتۡ قُطُوفُهَا تَذۡلِیلࣰا

    ওদানিয়াহ আলাইহিম জিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফাহা তাজলীলা

    তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে।

  15. 15 وَیُطَافُ عَلَیۡهِم بِـَٔانِیَةࣲ مِّن فِضَّةࣲ وَأَكۡوَابࣲ كَانَتۡ قَوَارِیرَا۠

    ওয়াইউটাফু বিয়ানিয়া মিন রূপা কানাত কাওয়ারিরা

    তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে।

  16. 16 قَوَارِیرَا۟ مِن فِضَّةࣲ قَدَّرُوهَا تَقۡدِیرࣰا

    মিন রূপা কাদ্দারুহা তাকদীরান

    রূপালী স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে।

  17. 17 وَیُسۡقَوۡنَ فِیهَا كَأۡسࣰا كَانَ مِزَاجُهَا زَنجَبِیلًا

    ওয়াইসকাওনা ফিহা কাসান কানা মেজাজুহা জানজাবীলান

    তাদেরকে সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানপাত্র।

  18. 18 عَیۡنࣰا فِیهَا تُسَمَّىٰ سَلۡسَبِیلࣰا

    আইনা ফিহা তোসাম্মা সালসাবীল

    এটা জান্নাতস্থিত ‘সালসাবীল’ নামক একটি ঝরণা।

  19. 19 ۞ وَیَطُوفُ عَلَیۡهِمۡ وِلۡدَ ٰ⁠نࣱ مُّخَلَّدُونَ إِذَا رَأَیۡتَهُمۡ حَسِبۡتَهُمۡ لُؤۡلُؤࣰا مَّنثُورࣰا

    ওয়াইয়াতূফু আলাইহিম ওয়েলদ বিশ্বাস নঁ মুখাল্লাদূন ইজা রা'আসহুম হাসিবাতহুম লুলুয়া মানসুর

    তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।

  20. 20 وَإِذَا رَأَیۡتَ ثَمَّ رَأَیۡتَ نَعِیمࣰا وَمُلۡكࣰا كَبِیرًا

    ওয়া ইযা রায়তা থাম্ম রায়তা নাঈম ওয়া মুলকান কবীরা

    আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন।

  21. 21 عَـٰلِیَهُمۡ ثِیَابُ سُندُسٍ خُضۡرࣱ وَإِسۡتَبۡرَقࣱۖ وَحُلُّوۤا۟ أَسَاوِرَ مِن فِضَّةࣲ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابࣰا طَهُورًا

    আলিয়াহুম থেয়াবু সুন্দুস খোদর ওয়া ইস্তাবরাকুন ওয়াহুল্লুয়া আসাওয়িরা মিন রূপা ওয়া সাকা হুম শারাবান তাহুরান

    তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করোনো হবে রৌপ্য নির্মিত কংকণ এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন ‘শরাবান-তহুরা’।

  22. 22 إِنَّ هَـٰذَا كَانَ لَكُمۡ جَزَاۤءࣰ وَكَانَ سَعۡیُكُم مَّشۡكُورًا

    ইন্না হাযা কানা লাকুম জাজা ওয়া কানা সাইউকুম মাশকুরান

    এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।

  23. 23 إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَیۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِیلࣰا

    নাহনু নাজ্জালনা আলাইকা কোরআন তানজীলান

    আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি।

  24. 24 فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تُطِعۡ مِنۡهُمۡ ءَاثِمًا أَوۡ كَفُورࣰا

    ফাসবির লেহুক্মি রব্বিক তুতি মিনহুম আসিমান আও কাফুরান

    অতএব, আপনি আপনার পালনকর্তার আদেশের জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না।

  25. 25 وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ بُكۡرَةࣰ وَأَصِیلࣰا

    ওয়াযকুরি ইসম রব্বিক বুকরা ওয়া সীলান

    এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন।

  26. 26 وَمِنَ ٱلَّیۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَیۡلࣰا طَوِیلًا

    ওমেন আল-লাইল ফাসজুদ ওয়াসাব্বিহু লাইলান তাওইলান

    রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন।

  27. 27 إِنَّ هَـٰۤؤُلَاۤءِ یُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَیَذَرُونَ وَرَاۤءَهُمۡ یَوۡمࣰا ثَقِیلࣰا

    ইন্না হাউলাএ ইউহিবুনা আল-আজিলা ওয়াইয়াযারূন ওয়ারাআহুম ইয়াওমান থাকীলান

    নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।

  28. 28 نَّحۡنُ خَلَقۡنَـٰهُمۡ وَشَدَدۡنَاۤ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَاۤ أَمۡثَـٰلَهُمۡ تَبۡدِیلًا

    নাহনু খালাকনাহুম ওয়াশাদাদনা আসরাহুম ওয়া ইযা শেনা বাদ্দালনা আমসালাহুম তাবদীলান

    আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।

  29. 29 إِنَّ هَـٰذِهِۦ تَذۡكِرَةࣱۖ فَمَن شَاۤءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِیلࣰا

    ইন্না হাযিহি ফামান শা ইত্তাখাযা ইলাই সাবীলান

    এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।

  30. 30 وَمَا تَشَاۤءُونَ إِلَّاۤ أَن یَشَاۤءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِیمًا حَكِیمࣰا

    ওয়া তাশাউনা আন ইয়াশা ইন্না আল্লাহ কানা অলীমান হাকীমান

    আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।

  31. 31 یُدۡخِلُ مَن یَشَاۤءُ فِی رَحۡمَتِهِۦۚ وَٱلظَّـٰلِمِینَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِیمَۢا

    ইউদখিলু ম্যান ইয়াশা ফেই রহমতিহি ওয়ায-যা-লি-মিন আ'আদ্দা লাহুম আজাবা আলীমা

    তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।

This surah in other languages